দুর্গাপুর দুরন্ত মডেল একাডেমীর  বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট বিতরন অনুষ্ঠিত


বার্তা বিভাগ প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৬, ৬:২০ অপরাহ্ণ /
দুর্গাপুর দুরন্ত মডেল একাডেমীর  বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট বিতরন অনুষ্ঠিত

দূর্গাপুর রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী দুর্গাপুর দুরন্ত মডেল একাডেমি ইস্কুলে বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
(২৩ জুলাই)  বৃহস্পতিবার  বেলা ১১ ঘটিকায় দুরন্ত মডেল একাডেমির সভা কক্ষে
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত পঞ্চম শ্রেণির বৃত্তি ও বাংলাদেশ বে সরকারি স্কুল সোসাইটি কর্তৃক পরিচালিত প্রাক-প্রাথমিক-পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ২০২৫ সালে বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রাক্তিবুল ইসলাম  এর সঞ্চালনায়, মোহাম্মদ আসাদুজ্জামান  এর  সভাপতিত্বে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  ( ইউএনও) উম্মে হাবিবা ফারজানা, বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন  বাংলাদেশ বেসরকারি স্কুল সোসাইটির সভাপতি  আহমাদুল হক, আরো উপস্থিত ছিলেন, দুর্গাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী প্রকাশ চন্দ্র প্রামানিক ।
মোঃ শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক দুরন্ত মডেল একাডেমি । দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দুরন্ত মডেল একাডেমি কমিটির  অভিভাবক সদস্য  সাংবাদিক জাকির হোসেন ( বাবলু ) । দুর্গাপুর কারাতে একাডেমীর প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক মশিউর রহমান মানিক সহ উপস্থিত ছিলেন  প্রিন্ট   ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ , দুরন্ত মডেল একাডেমীর শিক্ষক , শিক্ষিকা ,  শিক্ষার্থী সহ  অভিভাবকগণ উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) উম্মে হাবিবা ফারজানা  ছাত্র-ছাত্রী
কচিকাচাঁদের অনেক কাছে নিয়ে  মিষ্টি করে  তাদের উদ্দেশ্য অনেক শিক্ষণীয় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন  ও  নিজেকে নিয়েও বক্তব্যের মাঝে তুলে ধরে কচিকাচাঁদের বোঝান । তোমরা চেষ্টা করলে আমার মত হতে পারবে  বড় হয়ে  ( ইউএনও ) শিক্ষাই জাতির মেরুদন্ড,  তাই সু-শিক্ষাই শিক্ষিত হতে হবে । দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) মহোদয়ের  সাহসী ও ভালোবাসার বক্তব্যে। দুর্গাপুর দুরন্ত মডেল একাডেমি স্কুলে উপস্থিত হওয়া সকল শিক্ষক-শিক্ষিকা অভিভাবক সকলের মুখে প্রশংসায় প্রশংসিত উম্মে হাবিবা ফারজানা ।