
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসন। বুধবার (২২ জুলাই) বিকেলে উপজেলার শিবপুর হাট ও বারইপাড়া এলাকায় পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই দুই এলাকায় মাদকসেবনের অভিযোগ পাওয়ার পর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস।
আটক ব্যক্তিরা হলেন—বানেশ্বর ইউনিয়নের শিবপুর বাজার এলাকার মৃত মোকছেদ আলীর ছেলে মো. মাসুদ রানা (৪৫), একই এলাকার বেল্লাল আলীর ছেলে মো. লিটন (৩৫) এবং বারইপাড়া গ্রামের মৃত কাচু শেখের ছেলে মো. শহিদুল ইসলাম (৫৭)।
ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় মাসুদ রানা ও লিটনকে তিন মাস করে এবং শহিদুল ইসলামকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেকের বিরুদ্ধে অর্থদণ্ডও আরোপ করা হয়েছে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস বলেন, “মাদক সমাজের জন্য একটি বড় অভিশাপ। মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে এবং তরুণ প্রজন্মকে এই ভয়াবহ নেশার কবল থেকে রক্ষা করতে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে। মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :