বানভাসি দক্ষিণ চট্টগ্রামের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি


বার্তা বিভাগ প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৯:০৮ পূর্বাহ্ণ /
বানভাসি দক্ষিণ চট্টগ্রামের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি

দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার কবলে পড়া অসহায় ও বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)।

আর্তমানবতার সেবায় এগিয়ে এসে সংগঠনটি গতকাল শুক্রবার (১৭ জুলাই) দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীর ৪ নম্বর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালায় এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে।

উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান মো. সুমন সরদার। তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির মহাসচিব মীর দিনার হোসেন, আইসিটি বিষয়ক সম্পাদক মো. ওয়ালিউল্লাহ, কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।

দুর্যোগে ক্ষতিগ্রস্ত বানভাসি মানুষের দুর্ভোগ লাঘবে সংগঠনটির পক্ষ থেকে রান্না করা খাবার, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান মো. সুমন সরদার বলেন, মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কমিটির দ্রুত সিদ্ধান্ত ও সকলের আন্তরিক প্রচেষ্টায় আমরা বানভাসি মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আদ-দ্বীন মেডিকেল (বয়রা, খুলনা), মাদার কেয়ারের আখতারুজ্জামান ও নাজমুল হোসেন এবং বিশিষ্ট শিল্পপতি ফেরদৌস ভূঁইয়া ও ফিরোজ ভূঁইয়াসহ যারা আমাদের এই উদ্যোগে অর্থ ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন।

তিনি আরও বলেন, বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব মুহাম্মদ জোবায়ের হোসেন, জাতীয় সাপ্তাহিক অপরাধ বিচিত্রার উপদেষ্টা মো. আনোয়ার হোসেন, বাংলা ৩৬০ ভিশনের চেয়ারম্যান মো. সাইফুল ইসলামসহ চট্টগ্রাম বিভাগীয় অপরাধ বিচিত্রার সাংবাদিক মো. সোহেল আমীন, মো. আরিফ, ফটো সাংবাদিক দুলাল সিকদার এবং স্থানীয় গণমাধ্যমকর্মীদের প্রতি, যাঁরা এই কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে একে সফল করেছেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, চরম দুর্যোগপূর্ণ এই সময়ে বানভাসি মানুষের কষ্ট কমাতে তারা এই উদ্যোগ গ্রহণ করেছেন এবং আগামীতেও তাদের এমন মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।