ঢাকায় ডিবির অভিযানে সিলেটের ছাত্রলীগের দুই সাবেক নেতা গ্রেপ্তার


বার্তা বিভাগ প্রকাশের সময় : জুলাই ৩, ২০২৬, ১০:১২ অপরাহ্ণ /
ঢাকায় ডিবির অভিযানে সিলেটের ছাত্রলীগের দুই সাবেক নেতা গ্রেপ্তার

রাজধানীর তেজগাঁও এলাকার বসুন্ধরা শপিং মল থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সিলেট অঞ্চলের দুই সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কামরাবন্দ এলাকার হাবিব সারওয়ার আজাদের ছেলে সিহাব সারওয়ার শিপু (২১) এবং একই উপজেলার মুদিরগাঁও এলাকার মৃত আমিনুল হকের ছেলে তোফায়েল আহমেদ রয়েল।

পুলিশ জানায়, সিহাব সারওয়ার শিপু নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সিলেট সরকারি কলেজ শাখার সাবেক সহ-সভাপতি এবং তোফায়েল আহমেদ রয়েল সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার (ওয়ারী বিভাগ) মোল্লা মোহাম্মদ শাহীন জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, “এ বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি। এ ধরনের কিছু হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”