নিয়ামতপুরে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সচেতনতা সভা ও প্রশিক্ষণ কর্মসূচি


বার্তা বিভাগ প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ৮:০৭ অপরাহ্ণ /
নিয়ামতপুরে  কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সচেতনতা সভা ও প্রশিক্ষণ কর্মসূচি

আনোয়ার হোসেন লিটন,নিয়ামতপুর,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলায়
আসন্ন ঈদুল আজহায় যথা নিয়মে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণকৃত লবণ যথা নিয়মে প্রয়োগ বিষয়ক দিনব্যাপী সচেতন সভা ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (২৩ মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, কসাই, মৌসুমী চামড়া ব্যবসায়ী ও সংশ্লিষ্ট প্রশিক্ষণার্থীগণ অংশ নেন। কর্মসূচিতে কোরবানির পশু জবাইয়ে ধর্মীয় ও স্বাস্থ্যসম্মত পদ্ধতি, চামড়া ছাড়ানোর সঠিক কৌশল, পচন রোধে লবণের সঠিক ব্যবহার এবং বৈজ্ঞানিক উপায়ে চামড়া সংরক্ষণের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
# ২৩ মে ২০২৬ ইং