হোসেনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন সদর এসিল্যান্ড ইকরামুল হক নাহিদ


বার্তা বিভাগ প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ৮:২৭ অপরাহ্ণ /
হোসেনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন সদর এসিল্যান্ড ইকরামুল হক নাহিদ

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হোসেনডাঙ্গা হাজী তাবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় এফএইচ অ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রামের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার শবনম আক্তার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিপন কিষমু, বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে জানানো হয়, মোট ৩ হাজার ২৮৬ জন নিবন্ধিত শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এসব শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে।
প্রধান অতিথির বক্তব্যে মো. ইকরামুল হক নাহিদ বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের পড়াশোনার প্রতি উৎসাহ বাড়াবে। তিনি শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।