নিয়ামতপুরে পারিবারিক বিরোধের জেরে কিশোরী গৃহবধূর আত্মহত্যা


বার্তা বিভাগ প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ /
নিয়ামতপুরে পারিবারিক বিরোধের জেরে কিশোরী গৃহবধূর আত্মহত্যা

আনোয়ার হোসেন লিটন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে শ্রাবন্তী (১৭) নামে এক কিশোরী গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। বুধবার (১৩ মে) সকালে উপজেলার সদর ইউনিয়নের কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শ্রাবন্তী বালাহৈর গ্রামের শ্রী শ্যামলের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে কুতুবপুর গ্রামের শ্রী বীরেন দাসের ছেলে সুমনের সঙ্গে তার বিয়ে হয়। সম্প্রতি পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল।
একপর্যায়ে অভিমান করে নিজ শয়নকক্ষে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের সদস্যরা ধারণা করছেন।
খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।