নিয়ামতপুরে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত


বার্তা বিভাগ প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ /
নিয়ামতপুরে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

আনোয়ার হোসেন লিটন, নিয়ামতপুর ,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৮ নম্বর বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বাজেট সভার আয়োজন করা হয়।
সভাটি আয়োজন করে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর গোফরইমপ্যাক্ট কর্মসূচি। এতে অর্থায়ন করেছে সুইজারল্যান্ড সরকার এবং সহযোগিতা করেছে ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী। বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান।
প্রকাশিত বাজেট অনুযায়ী, ইউনিয়ন পরিষদের রাজস্ব আয় ধরা হয়েছে ৬৮ লাখ ৩৮ হাজার ৩১২ টাকা। উন্নয়ন খাতে সম্ভাব্য আয় নির্ধারণ করা হয়েছে ৪ কোটি ৯৯ লাখ ৭৪ হাজার ১৫৯ টাকা। এছাড়া উদ্বৃত্ত রাখা হয়েছে ৩ লাখ ৩৬ হাজার ২১৪ টাকা।
সভায় আরও উপস্থিত ছিলেন বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন, সাবেক ইউপি সদস্য মো. আইনুল ইসলাম, সমাজসেবক আল মামুন, গ্রাম পুলিশ সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এছাড়া ইএসডিও’র কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।