
নিজস্ব প্রতিনিধিঃ থ্যালাসেমিয়া দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে থ্যালাসেমিয়া প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে নগরীর শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের মনিউকিল স্মৃতি মিলনায়তনে এ আয়োজন করা হয়।
“অদৃশ্য ও অনির্ণীত থ্যালাসেমিয়া—জাতির জন্য খুঁজে বের করা” প্রতিপাদ্যকে সামনে রেখে সেমিনারটির আয়োজন করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগ। এতে সহযোগিতা করে এসএনসি ব্লাড ডোনেশন ক্লাব। সার্বিক সহায়তায় ছিল স্পর্শ ফাউন্ডেশন ও বিকন ফার্মাসিউটিক্যালস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. তরিকুল আলম সিদ্দিকি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. মুর্শেদ জামান মিঞা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে কলেজের উপাধ্যক্ষ মো. শরিফুল আলম, প্রফেসর কামরুজ্জামানসহ শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
সেমিনারে বক্তারা বলেন, থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই। বিশেষ করে বিয়ের আগে রক্ত পরীক্ষা এবং তরুণদের মধ্যে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে রোগটি সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও দ্রুত শনাক্তকরণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
আপনার মতামত লিখুন :