
আনোয়ার হোসেন (লিটন), নিয়ামতপুর,নওগাঁঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলায় মাত্র ১০০ টাকা নিয়ে বিরোধের জেরে সুনীল পাহান (৪০) নামে এক আদিবাসী যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত প্রসেনজিৎ পাহান পলাতক রয়েছেন।নিহত সুনীল পাহান উপজেলার রসুলপুর ইউনিয়নের কাঁকসা গ্রামের বাসিন্দা ও বগা পাহানের ছেলে। অভিযুক্ত প্রসেনজিৎ পাহান পাশ্ববর্তী মান্দা উপজেলার কালাচিতা গ্রামের নিপেন পাহানের ছেলে। তারা উভয়েই আদিবাসী সম্প্রদায়ের সদস্য।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে নেশাগ্রস্ত অবস্থায় ১০০ টাকা নিয়ে সুনীল পাহান ও প্রসেনজিৎ পাহানের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধ তীব্র আকার ধারণ করলে প্রসেনজিৎ পাহান বাঁশ দিয়ে সুনীল পাহানের মাথায় আঘাত করেন বলে অভিযোগ ওঠে। এতে গুরুতর আহত হন সুনীল।পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত চিকিৎসার জন্য নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্দেশ্যে রওনা দেন। তবে পথিমধ্যেই তার মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।শুক্রবার সকালে খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পর থেকেই অভিযুক্ত প্রসেনজিৎ পাহান পলাতক রয়েছেন।এ বিষয়ে নিয়ামতপুর থানার পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে
আপনার মতামত লিখুন :