দুর্গাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


স্টার নিউজ এজেন্সি প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ৮:৩২ পূর্বাহ্ন /
দুর্গাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মিনি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভিন লাবনী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারজিনা খাতুন, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ইব্রাহিম হোসেন, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বাবুল হক, আইসিটি কর্মকর্তা মেহেদী হাসান, আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল কাদীর এবং ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর এম. এ. মতিন।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, সদস্য সচিব আহম্মেদ রেজাউল করিম (হক স্বপন), উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিছুর রহমান, জুলাই যোদ্ধা মজনুর রহমান। এছাড়াও স্থানীয় সাংবাদিক সমাজের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করার আহ্বান জানান।