
রাজশাহী প্রতিনিধি: বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) রাজশাহী শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ মে) দুপুর ১টার দিকে নগরীর কাদিরগঞ্জে অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি শরিফুল ইসলাম তোতা এবং সভাটি সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক সোহাগ আলী।
উক্ত আলোচনা সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন আজীবন সদস্য জাবীদ অপু, সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক সামাদ খান, সহ-সভাপতি আলী এহসান তুহিন এবং সাবেক সহ-সভাপতি শাহিন খান। এ সময় আরও বক্তব্য রাখেন কার্যনির্বাহী সদস্য রাশেদুল ইসলাম রাসেল, সদস্য ফরিদ আক্তার পরাগ, আজম খান, মুক্তার হোসেন ও কাবিল হোসেন। বক্তারা ফটো সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন এবং পারস্পরিক ঐক্য বজায় রেখে সংগঠনকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী ২৭ জুন সংগঠনটির দ্বিবার্ষিক নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত ও তারিখ ঘোষণা করা হয়। এই নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিনিয়র ফটো সাংবাদিক জাবিদ অপু এবং সামশ রুমিকে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
আপনার মতামত লিখুন :