দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল


স্টার নিউজ এজেন্সি প্রকাশের সময় : অগাস্ট ১৫, ২০২৬, ৮:১১ অপরাহ্ন /
দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল

রবিউল ইসলাম,রাজশাহী ব্যুরো: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে শনিবার (১৫ ই আগস্ট) বিকেলে রাজশাহীর দুর্গাপুর ফাজিল মাদ্রাসা মাঠেএক মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দলের নেতা-কর্মীরা অত্যন্ত ভাবগাম্ভীর্যের সঙ্গে সাবেক এই সফল প্রধানমন্ত্রীর রুহের মাগফেরাত ও পরকালীন কল্যাণ কামনা করেন।

দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে মনোনীত হলেও বিশেষ কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি।

স্মরণসভায় বিএনপির বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশে আপসহীনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এবং আপামর জনগণের অধিকার আদায়ে তাঁর ঐতিহাসিক ও সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি ও স্থানীয় বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃত্বের মদ্ধে উপস্থিত ছিলেন: রাজশাহী জেলা বিএনপির অন্যতম সদস্য মোঃ সাইদুর রহমান মন্টু, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ৪নং দেলুয়াবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম সাকলায়েন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আঃ সামাদ, রাজশাহী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, উপজেলা বিএনপির অন্যতম সদস্য মোঃ জার্জিস হোসেন সোহেল এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আকবর আলী বাবলু।
নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আজাদ রেজাউল করিম, ৬নং মাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হাসান ইমাম সুমন, কিসমত গৈনকোড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ রানা প্রাং এবং পানানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম খান রবিন।

উপজেলা পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ বজলুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ আঃ আজিজ মন্ডল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাবেক কমিশনার ওবাইদুল হক ও সাবেক কমিশনার হায়দার আলী।

অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

বক্তব্য পর্ব শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত, আত্মার শান্তি এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতের মাধ্যমেই এই মিলাদ মাহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।