ককটেল বিস্ফোরণ মামলায় যুবলীগ নেতা ফিরোজ গ্রেপ্তার


স্টার নিউজ এজেন্সি প্রকাশের সময় : অগাস্ট ১৪, ২০২৬, ১১:১০ অপরাহ্ন /
ককটেল বিস্ফোরণ মামলায় যুবলীগ নেতা ফিরোজ গ্রেপ্তার

সমিত রায়,বাগমারা, রাজশাহীঃ রাজশাহীর বাগমারা উপজেলায় ককটেল বিস্ফোরণ মামলায় যুবলীগ নেতা ফিরোজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলার কালীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ফিরোজুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন নাশকতার ঘটনায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ককটেল বিস্ফোরণ সংক্রান্ত মামলাও রয়েছে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।