চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার


স্টার নিউজ এজেন্সি প্রকাশের সময় : অগাস্ট ২৫, ২০২৬, ১০:১৩ অপরাহ্ন /
চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ১০০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) রাত ৮টা ৩৫ মিনিটে সদর মডেল থানার অধীন নবাবগঞ্জ পৌরসভার আজাইপুর পুকুরপাটান গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) ওমর ফারুক সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান চালান। অভিযানে আজাইপুর গ্রামের বাসিন্দা কথিত মাদক ব্যবসায়ী মোসা. রাজিয়া বেগমের বাড়িতে তল্লাশি চালানো হয়।

এ সময় রাজিয়া বেগমসহ আরও দুজনকে আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন মোসা. রাজিয়া বেগম (৪৭), স্বামী মৃত বুলু, গ্রাম আজাইপুর; মো. মফিজুল (৫০), পিতা মৃত তরিকুল ইসলাম, গ্রাম মাঝপাড়া বালিগ্রাম; এবং মোসা. রুমি বেগম (২৭), পিতা মৃত বুলু, স্বামী মো. রাজন, গ্রাম আজাইপুর। তাদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

অভিযানে তাদের কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির ১৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত সমাজ গড়তে মাদক সংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়।

এসএনএ/মানিক