বাগমারায় ৫৫ পিস ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য ও স্ত্রী গ্রেপ্তার


বার্তা বিভাগ প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ৭:৫১ অপরাহ্ণ /
বাগমারায় ৫৫ পিস ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য ও স্ত্রী গ্রেপ্তার

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় ৫৫ পিস ইয়াবাসহ এক সাবেক ইউপি সদস্য ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মে) রাতে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের মির্জাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মির্জাপুর গ্রামের ওসির আলী মোল্লার ছেলে আবেদ আলী (৫৫) এবং তার স্ত্রী মাসুরা নাসরিন। এদের মধ্যে আবেদ আলী গোয়ালকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই দম্পতি এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাগমারা থানা পুলিশের একটি বিশেষ দল তাদের বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘর তল্লাশি করে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই স্বামী-স্ত্রী দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াবা বিক্রির সুনির্দিষ্ট অভিযোগে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।