লালপুরে মাদকসহ কারবারি আটক: ওসি শফিকুল ইসলামের নির্দেশনায় পুলিশের সফল অভিযান


বার্তা বিভাগ প্রকাশের সময় : মে ১৫, ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ /
লালপুরে মাদকসহ কারবারি আটক: ওসি শফিকুল ইসলামের নির্দেশনায় পুলিশের সফল অভিযান

রবিউল ইসলাম, রাজশাহী ব্যুরোঃ নাটোরের লালপুর থানা পুলিশের মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আরও এক ধাপ সাফল্য অর্জিত হয়েছে। অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলামের বলিষ্ঠ নেতৃত্বে ও সরাসরি দিকনির্দেশনায় ১০০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি মো: জিয়ারুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার(১৪ মে) রাত ১১:১৫ ঘটিকায় এসআই সঞ্জয় কুমার ও এএসআই মো: সবুজ আলী সঙ্গীয় ফোর্সসহ বিলমাড়ীয়া বাজারে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, ৫নং বিলমাড়ীয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামের জনৈক জিয়ারুল ইসলামের বসতবাড়িতে মাদক কেনাবেচা চলছে।

বিষয়টি তাৎক্ষণিকভাবে ওসি শরিফুল ইসলামকে অবহিত করা হলে তার সবুজ সংকেত পেয়ে রাত ১১:৪০ ঘটিকায় পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় মাদক ব্যবসায়ী মো: জিয়ারুল ইসলামকে (৫৯) হাতেনাতে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

জানা যায়, লালপুর থানায় যোগদানের পর থেকেই মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে আপসহীন ভূমিকা পালন করে আসছেন ওসি শরিফুল ইসলাম। তার দক্ষ নেতৃত্ব এবং পুলিশি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির ফলে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, ওসির এই কঠোর অবস্থানের কারণেই মাদক ব্যবসায়ীরা এখন কোনঠাসা।

মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চলবে। সমাজকে মাদকমুক্ত করতে লালপুর থানা পুলিশ সর্বদা সজাগ রয়েছে বলে জানান লালপুর থানা অফিসার ইনচার্জ(ওসি) মো: শফিকুল ইসলাম।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ ১৫ মে শুক্রবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশের এই তড়িৎ পদক্ষেপ এবং ওসির সাহসিকতায় এলাকায় স্বস্তি বিরাজ করছে বলে মন্তব্য এলাকাবাসীর। সাধারণ মানুষ আশা করছেন, লালপুর থানা পুলিশের এমন নিরলস প্রচেষ্টা ভবিষ্যতে এই অঞ্চলকে সম্পূর্ণ মাদকমুক্ত করবে।