রাজশাহী মহানগর ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত


বার্তা বিভাগ প্রকাশের সময় : মে ১৫, ২০২৬, ১১:২০ অপরাহ্ণ /
রাজশাহী মহানগর ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী মহানগর ছাত্রদলের উদ্যোগে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও থানার নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাকিন রায়হান রবিন এবং সঞ্চালনা করেন এমদাদুল হক লিমন।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন, সাফায়েত হোসেন মান্নাত ও সাব্বির আহম্মেদ অন্তরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও থানার আহ্বায়ক, সদস্য সচিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সমন্বয় বৃদ্ধি এবং আগামী দিনের কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।