
এসএনএ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (৩১ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক মো. সাইফুর রহমান আদালতে এ সংক্রান্ত আবেদন করেন। আবেদনে বলা হয়, ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে প্রায় ১২৭ কোটি টাকার লেনদেনের অভিযোগ বর্তমানে অনুসন্ধানাধীন রয়েছে।
দুদকের দাবি, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন এমন আশঙ্কা বিশ্বস্ত সূত্রে জানা গেছে। ফলে অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি হয়ে পড়েছে।
আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে বিষয়টি বিবেচনায় নিয়ে ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন।
উল্লেখ্য, চলতি বছরের ৮ মার্চ ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বনগাঁ সীমান্ত এলাকা থেকে ফয়সাল করিম মাসুদকে গ্রেফতার করে। এরপর থেকে তিনি দেশটির একটি কারাগারে আটক রয়েছেন।
এসএনএ/মানিক
আপনার মতামত লিখুন :