
মোঃ রবিউল ইসলাম মিনাল,গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৮৮৭.৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
রবিবার (৩০ আগস্ট) মধ্যরাতে গোদাগাড়ী মডেল থানার হরিসংকরপুর গ্রামের পদ্মার চর এলাকা থেকে এসব হেরোইন উদ্ধার করা হয়।
র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের সিপিএসসির একটি চৌকস আভিযানিক দল জানতে পারে, কয়েকজন মাদক ব্যবসায়ী সীমান্ত এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে হরিসংকরপুর গ্রাম থেকে বড়গাছীগামী সড়কের পদ্মার চর এলাকায় অবস্থান করছে।
এ তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে র্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা অন্ধকারের সুযোগ নিয়ে একটি ব্যাগ ফেলে পাশের আমবাগানে পালিয়ে যায়।
পরে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করে ৯টি স্বচ্ছ পলিপ্যাকে রাখা মোট ৮৮৭.৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত হেরোইন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএনএ/রবিউল
আপনার মতামত লিখুন :