
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চাকপাড়া (গিধনীপাড়া) এলাকায় একটি বাড়িতে রাখা ককটেলের বিস্ফোরণ ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।
শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে চাকপাড়া (গিধনীপাড়া) এলাকার ইমদাদুল হক, পিতা সোলেমানের বাড়িতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে রাখা একটি ককটেল হঠাৎ বিস্ফোরিত হলে বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক তৈরি হয়। খবর পেয়ে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণের স্থান পরিদর্শন করেন। পাশাপাশি বাড়িতে থাকা অন্যান্য ককটেল উদ্ধারে কার্যক্রম শুরু করা হয়।
প্রাথমিকভাবে বিস্ফোরণে কোনো ব্যক্তি আহত বা নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে ওই বাড়িতে কীভাবে ককটেলগুলো রাখা হয়েছিল এবং কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সদর মডেল থানার ইনচার্জ একরামুল হোসাইন জানান, ঘটনার বিষয়ে যাচাই-বাছাই চলছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
আপনার মতামত লিখুন :