নাচোলে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১


স্টার নিউজ এজেন্সি প্রকাশের সময় : অগাস্ট ৩, ২০২৬, ১০:১৯ অপরাহ্ন /
নাচোলে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নাচোল থানা পুলিশ। পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নাচোল থানার এসআই (নিরস্ত্র) মো. দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কসবা ইউনিয়নের চন্দ্রাইল গ্রামে অভিযান পরিচালনা করেন।
অভিযানে চন্দ্রাইল গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে মো. আলতাব আলীকে (৫৩) তার নিজ বসতবাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২৫টি পুরিয়ায় রাখা মোট ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নাচোল থানার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ জানান, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।