চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৯৮ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ


স্টার নিউজ এজেন্সি প্রকাশের সময় : অগাস্ট ৩, ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন /
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৯৮ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে ৫৩ বিজিবির মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৯৮ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়। জব্দ করা সিরাপগুলোর আনুমানিক বাজারমূল্য ৩৯ হাজার ২০০ টাকা।

জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, অভিযান সফল হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতেও সীমান্তে মাদকবিরোধী অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে বলেও তিনি জানান।