চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, এনসিপির বক্তব্যের প্রতিবাদ


স্টার নিউজ এজেন্সি প্রকাশের সময় : অগাস্ট ৩, ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন /
চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, এনসিপির বক্তব্যের প্রতিবাদ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে করা কথিত আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে রোববার (২ আগস্ট) সন্ধ্যায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জামিউল হক সোহেলের নেতৃত্বে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে প্রায় ২০ মিনিটব্যাপী মিছিলটি নবাবগঞ্জ সরকারি কলেজ এলাকা থেকে শুরু হয়। পরে সাতু মার্কেট ও হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে সেন্টু মার্কেট ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুমন, সদস্য মো. সৈয়দ মোস্তাফিজুর রহমান শিমুল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রহিম, গোমস্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. হেলাল উদ্দিন ও অকিলুর রহমান অকিল, দপ্তর সম্পাদক বদিউজ্জামান, সহ-দপ্তর সম্পাদক ইয়াকুব আরাফাত, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম হোসেন, সাধারণ সম্পাদক মেজর ডালিম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল হক, গোমস্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান রিপন, সদস্য সচিব আরিফুল ইসলাম ও মামুন, রহনপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রতন আলী, সদস্য সচিব শামীম রেজা, শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা বারিকুল ইসলাম বাবু, রানাউল ইসলাম, তহিদুল ইসলামসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের দাবি, মশাল মিছিলে প্রায় ৯০ থেকে ১০০ জন নেতাকর্মী অংশ নেন।
সমাবেশ শেষে নেতারা তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের নিন্দা জানান এবং ভবিষ্যতে এ ধরনের বক্তব্য ও কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।