
আনোয়ার হোসেন লিটন,নিয়ামতপুর, নওগাঁ প্রতিনিধিঃ নিয়ামতপুর উপজেলায় ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বাহাদুরপুর ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠীর অনুকূলে বরাদ্দকৃত চাউল সুন্দর ও যথাযথভাবে বিতরনের জন্য উপজেলা প্রশাসন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে। ঈদুল আযহা আশার দশ দিন পূর্বে এচাউল প্রাপ্তির ফলে প্রান্তিক জনগোষ্ঠীর ঈদুল আযহা উৎসবে কিছুটা হলেও প্রাণ ফিরে পাবে ও পরিবারে স্বচ্ছলতা আসবে। ১৭ মে রবিবার সকাল দশটায় ইউনিয়ন চত্বরে ডাউল বিতরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব ওয়াজেদ আলী, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা জনাব জাহাঙ্গীর আলম খান, আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব জাকির হোসেন, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য কর্মকর্তা বৃন্দ সাংবাদিক সহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ সময় উপস্থিত।
সুন্দর স্বস্তৃংখল পরিবেশ বজায় রেখে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :