মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন
রাজশাহীতে আলোচিত নারী শিক্ষিকার নিয়োগে জালিয়াতি:২১ লাখ টাকা আত্মসাৎ
ফেসবুক পরিচয় বেড়াতে এসে মুল্যবান জিনিস পত্র চুরি— উল্টো হুমকি; খিলক্ষেত থানায় অভিযোগ
কমিশন নেই, নড়ছে না হাসিনা পরিবারের দুর্নীতির ফাইল
নওগাঁর নিয়ামতপুরে মধ্যরাতে মাদকবিরোধী অভিযান: ৮০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ২
রাজশাহীতে র্যাবের অভিযান: ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্বপ্ন কেড়ে নিল চোর: দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থী তুহিনের স্কুলে যাওয়ার একমাত্র ‘পা’ চুরি
চারঘাটে লিগ্যাল এইড কমিটির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
দাওকান্দি কলেজের সেই নারী ‘শিক্ষিকা’ নন, প্রকৃত পরিচয় প্রকাশ: বরখাস্তের নির্দেশ
কৃষিকে বাণিজ্যিক ও লাভজনক করতে দুর্গাপুরে কৃষি অফিসার সাহানা পারভীনের নেতৃত্বে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত

মো. মানিক হোসেন : রাজশাহী কলেজ দ্বীনি সোসাইটি ভালোবাসা দিবসে অশ্লীলতা রোধে নতুন উদ্যোগ গ্রহণ করেছে। রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ১২টা থেকে তারা লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করে, যেখানে কলেজের ছাত্র-ছাত্রীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
সরেজমিনে দেখা যায়, দ্বীনি সোসাইটির সদস্যরা প্রশাসন ভবন থেকে লিফলেট বিতরণ শুরু করেন। শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও সংস্কৃতি রক্ষার গুরুত্ব সম্পর্কেও সচেতনতা বৃদ্ধির জন্য দিকনির্দেশনা প্রদান করা হয়।
সংগঠনের সদস্য তানিম বলেন, “ভালোবাসা পবিত্র, তবে এর অপব্যবহার দিন দিন বেড়ে চলেছে। প্রেমের বিয়ের কারণে তালাকের হার বৃদ্ধি পাচ্ছে, যা ১৪ ফেব্রুয়ারির মতো দিনগুলোর প্রভাবেই ঘটছে। এছাড়া, গর্ভপাতের হার বৃদ্ধিতেও এই দিবসের ভূমিকা রয়েছে। ভালোবাসার নামে অশ্লীলতা ও নৈতিক অবক্ষয় সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে।”
অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র দুর্জয় বলেন, “ভালোবাসা খারাপ নয়, তবে এর অপপ্রয়োগ করা উচিত নয়। কিছু মানুষ এই দিনে নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ ভুলে অনৈতিক কাজে লিপ্ত হয়, যা সমাজের জন্য ক্ষতিকর। দ্বীনি সোসাইটির এই উদ্যোগ যদি অশ্লীলতা রোধে কার্যকর হয়, তবে তা সমাজের জন্য কল্যাণকর হবে।”
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী রুকাইয়া সুলতানা বলেন, “ভালোবাসা হালাল, তবে অবিবাহিত ছেলে-মেয়েদের অনৈতিক সম্পর্ক সম্পূর্ণ হারাম। ভালোবাসা দিবসে পার্ক ও রেস্টুরেন্টগুলোর চিত্র দেখলেই বোঝা যায়, সমাজ কোন পথে এগোচ্ছে। এটি ইহকাল ও পরকালের জন্য ক্ষতিকর, তাই কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।”
রাজশাহী কলেজ দ্বীনি সোসাইটির তত্ত্বাবধায়ক অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, “ভালোবাসার নামে অশ্লীলতা রোধে এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে। এ ধরনের কার্যক্রম দেশজুড়ে পরিচালনা করা দরকার।”
রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী বলেন, “দ্বীনি সোসাইটির সদস্যরা একটি ভালো উদ্যোগ নিয়েছেন। তবে কলেজের মধ্যে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়েও সতর্ক থাকতে হবে। শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা প্রশংসনীয়।”
আপনার মতামত লিখুন :