পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’
সেনানিবাসে আশ্রয় থেকে হত্যা মামলার আসামি, পতন হলো শিরীন শারমিনের
বিশ্ববাজারে ১২ শতাংশ তেল উধাও, ব্যারেল প্রতি মূল্য পরিশোধ করতে হচ্ছে ১৫০ ডলার
সাংবাদিকের বিরুদ্ধে এস এ গ্রুপের শতকোটি টাকার মামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ ও মানববন্ধন
মহাকাশে প্রথমবার আইফোন ব্যবহার করছেন নাসার নভোচারীরা
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের দাপট: রাতের আঁধারে বর্জ্য ফেলে কৃষি ও কৃষককে ধ্বংসের পাঁয়তারা

মো. মানিক হোসেন: জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এক চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি বলেন, বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জুলাই-অগাস্ট আন্দোলনের ‘ট্রফি’ তুলে দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে এসেছিলেন।
মঙ্গলবার সংসদ অধিবেশনে প্রতিমন্ত্রী আরও দাবি করেন যে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের জুলাই-অগাস্টের ছাত্র-জনতার আন্দোলন—এই তিনটি ঐতিহাসিক অর্জনের ‘ট্রফি’ এখন এককভাবে বিএনপির ঘরে রয়েছে।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, ড. ইউনূস ভালো করেই জানতেন এই আন্দোলনের আসল ‘ক্যাপ্টেন’ কে। সেই কারণেই তিনি লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচনের একটি রোডম্যাপ তৈরি করেছিলেন, যার ফলে গত ১২ ফেব্রুয়ারি দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
মীর শাহে আলম আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, তাদের ঝুলিতে ৭১ ও ৯০ থাকলেও জুলাই-অগাস্ট নেই। আবার বর্তমান বিরোধী দলের সদস্যদের ইঙ্গিত করে তিনি বলেন, তারা জুলাই-অগাস্টের কথা বললেও ৭১ ও ৯০-এর ইতিহাস নিয়ে কথা বলতে পারেন না।
মীর শাহে আলমের এমন বক্তব্যে সংসদ উত্তপ্ত হয়ে ওঠে এবং বিরোধী দলের সদস্যরা হৈচৈ শুরু করেন। এ সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ফ্লোর নিয়ে প্রতিমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, সংসদে অসংখ্য অসত্য তথ্য পরিবেশন করা হয়েছে এবং প্রতিমন্ত্রী প্রেসিডেন্টকে ধন্যবাদ দিতে গিয়ে বিরোধীদের আক্রমণ করে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তিনি এসব ‘অত্যুক্তি’ ও বিভ্রান্তিকর তথ্য সংসদীয় কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার (এক্সপাঞ্জ) জোর দাবি জানান।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জবাবে বলেন, বক্তব্য পরীক্ষা করে দেখা হবে এবং কোনো অসংসদীয় বা অসত্য তথ্য থাকলে তা বাদ দেওয়া হবে।
অধিবেশনের অন্য অংশে সিলেট-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান এক ঐতিহাসিক দাবি উত্থাপন করেন। তিনি ১৯৭১ সালের ২১ নভেম্বর জকিগঞ্জ এবং ২২ নভেম্বর কানাইঘাট হানাদারমুক্ত হওয়ার বিষয়টি উল্লেখ করে এলাকা দুটিকে সরকারিভাবে প্রথম ও দ্বিতীয় ‘মুক্তাঞ্চল’ হিসেবে স্বীকৃতির দাবি জানান।
তার এই বক্তব্যের প্রেক্ষিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নিজেও যুদ্ধের স্মৃতিচারণ করেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে ওই অঞ্চলের সড়ক ও স্বাস্থ্য খাতের উন্নয়নে বিশেষ দৃষ্টি দেওয়ার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :