কমিশন নেই, নড়ছে না হাসিনা পরিবারের দুর্নীতির ফাইল
নওগাঁর নিয়ামতপুরে মধ্যরাতে মাদকবিরোধী অভিযান: ৮০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ২
রাজশাহীতে র্যাবের অভিযান: ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্বপ্ন কেড়ে নিল চোর: দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থী তুহিনের স্কুলে যাওয়ার একমাত্র ‘পা’ চুরি
চারঘাটে লিগ্যাল এইড কমিটির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
দাওকান্দি কলেজের সেই নারী ‘শিক্ষিকা’ নন, প্রকৃত পরিচয় প্রকাশ: বরখাস্তের নির্দেশ
কৃষিকে বাণিজ্যিক ও লাভজনক করতে দুর্গাপুরে কৃষি অফিসার সাহানা পারভীনের নেতৃত্বে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত
বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত
মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান
গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা

বিভাগীয় ব্যুরো,রাজশাহীঃ জেলা পুলিশের বিশেষ অভিযানে নওগাঁর নিয়ামতপুর উপজেলা এলাকায় ৮০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৯টা থেকে ১০টার মধ্যে পুলিশ সুপারের নির্দেশনায় বাংলাদেশ পুলিশ এর নিয়ামতপুর থানার একটি বিশেষ দল ৪ নম্বর নিয়ামতপুর ইউনিয়নের নেহেন্দা গ্রামে অভিযান চালায়। এ সময় মোঃ মোশরাফুল ইসলামের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৮টি পৃথক এয়ারটাইট প্যাকেটে সংরক্ষিত মোট ৮০০ পিচ কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—মোঃ মোশরাফুল ইসলাম (৪৫) ও মোঃ একরামুল হক (৪০)। তারা উভয়েই নেহেন্দা গ্রামের বাসিন্দা বলে পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান জোরদার করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :