পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’
সেনানিবাসে আশ্রয় থেকে হত্যা মামলার আসামি, পতন হলো শিরীন শারমিনের
বিশ্ববাজারে ১২ শতাংশ তেল উধাও, ব্যারেল প্রতি মূল্য পরিশোধ করতে হচ্ছে ১৫০ ডলার
সাংবাদিকের বিরুদ্ধে এস এ গ্রুপের শতকোটি টাকার মামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ ও মানববন্ধন
মহাকাশে প্রথমবার আইফোন ব্যবহার করছেন নাসার নভোচারীরা
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের দাপট: রাতের আঁধারে বর্জ্য ফেলে কৃষি ও কৃষককে ধ্বংসের পাঁয়তারা

বর্ষাকালে চুলের সমস্যা পিছু ছাড়ে না। চুল পড়ার কথা আর না-ই বলি। যদি দিনে ১০০টার বেশি চুল না পড়ে, তাহলে চিন্তার কোনো কারণ নেই। কিন্তু চুল থেকে যদি বিশ্রী গন্ধ ছাড়ে, তখনই সমস্যা বাড়ে। অনেকেই মনে করেন, ভালো করে শ্যাম্পু করলেই চুল থেকে গন্ধ বেরিয়ে যাবে। কিন্তু তা হয় না। চুল ভিজে অবস্থায় বেঁধে রাখলে, ঘাম হলে চুল থেকে গন্ধ বেরোয়। পাশাপাশি চুলে চিটচিটে ভাব বাড়ে। এই অবস্থায় চুলের হাল ফেরানো নিয়েই আজকের প্রতিবেদন। চলুন, তাহলে জেনে নেওয়া যাক।
১) স্ক্যাল্প ও চুল অতিরিক্ত তেল তেলে হয়ে গেলে শ্যাম্পু করতেই হয়। কিন্তু হাতে সময় না থাকলে যেকোনো ট্যালকম পাউডার স্ক্যাল্পে ছড়িয়ে দিন। তবে কয়েক ঘণ্টার জন্য এই টোটকার সাহায্য নিন। বাড়ি ফিরেই শ্যাম্পু করে নিন।
২) বাজারে বিভিন্ন ধরনের হেয়ার মিস্ট পাওয়া যায়। এই ধরনের হেয়ার মিস্ট চুলের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। চুলের তৈলাক্ত ভাব দূর করতেও হেয়ার মিস্ট ব্যবহার করতে পারেন। ‘ওয়াটার-বেস্ড’ মিস্ট ব্যবহার করুন। এতে চুলের স্যাঁতসেঁতে গন্ধ দূর হয়ে যাবে।
৩) হাতের কাছে সহজ সমাধান না পেলে গোলাপ জলের সাহায্য নিন। গোলাপ জল হলো এমন একটি প্রাকৃতিক উপাদান, যা ত্বক ও চুলের দেখভাল করে। হেয়ার মিস্টের বদলে আপনি চুল ও স্ক্যাল্পে গোলাপ জল স্প্রে করতে পারেন। এতে চুলের বোঁটকা গন্ধ থেকে মুক্তি পাবেন
৪) বর্ষকালে ঘরের দুর্গন্ধ দূর করতে অনেকেই এসেনশিয়াল অয়েল ব্যবহার করেন। এই একই টোটকা কাজে লাগাতে পারেন চুলের পরিচর্যাতেও। ১০০ মিলিলিটার পানিতে কয়েক ফোঁটা পছন্দের যেকোনো এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। এই পানি চুলে স্প্রে করুন। ৫) বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকে, তাই চুল শুকনা হতেও সময় নেই বেশি। আর সেই ভয়েই নিয়মিত শ্যাম্পু করেন না অনেকে। চুলের দুর্গন্ধ ও তৈলাক্ত ভাব দূর করতে হলে শ্যাম্পু করতেই হবে। এ ক্ষেত্রে আপনি ড্রাই শ্যাম্পু ব্যবহার করতে দেখতে পারেন। দুর্গন্ধ ও তেল তেলে ভাব কেটে যাবে।
আপনার মতামত লিখুন :