বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত
মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান
গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন
পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’
সেনানিবাসে আশ্রয় থেকে হত্যা মামলার আসামি, পতন হলো শিরীন শারমিনের

এসএনএ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ভেলানগর গ্রামের এক সাধারণ অটোরিকশাচালক উজ্জ্বল আজ মানুষের কাছে পরিণত হয়েছেন অসাধারণ এক নাম। বারবার মানুষের হারানো টাকা বা মালামাল ফেরত দিয়ে তিনি প্রমাণ করছেন—সততা এখনো জীবন্ত আছে সমাজে।
সর্বশেষ গত ২৯ জুলাই সন্ধ্যায় বাজার থেকে ফেরার পথে পলিথিনে মোড়ানো বেশ কয়েকটি হাজার টাকার নোট পান তিনি। রাস্তার পাশে পড়ে থাকা প্যাকেটটি সরাতে গিয়েই চোখে পড়ে টাকা। আশপাশে কেউ না থাকলেও লোভ না করে উজ্জ্বল টাকা গচ্ছিত রাখেন পাশে এক দোকানে। এরপর নিজ খরচে মাইকিং করে খোঁজ করেন প্রকৃত মালিকের। অবশেষে গ্রামের বিফলা মেম্বার টাকা পেয়ে ফিরে পান হারানো আশার আলো।
এই ঘটনাই প্রথম নয়। এর ঠিক ১৫ দিন আগেও উজ্জ্বলের অটোরিকশায় এক যাত্রী ফেলে যান দেড় লাখ টাকা ও স্বর্ণালঙ্কার। সেগুলোও ফেরত দেন উজ্জ্বল। এমনকি আরও আগে এক যাত্রীর মোবাইল ফোন ও টাকা ফিরিয়ে দেন এই অটোরিকশাচালক।
উজ্জ্বলের সততায় মুগ্ধ এলাকার মানুষ। শিক্ষক আব্দুল্লাহ আল মামুন বলেন, “উজ্জ্বল এখন সমাজের অনুপ্রেরণা।” আর উজ্জ্বলের সহজ স্বীকারোক্তি, “যা আমার না, তা ভোগ করলে মনের অশান্তি বাড়ে।”
এই সমাজে যখন প্রতারণা, আত্মসাৎ আর লোভ যেন নিত্যদিনের চিত্র, তখন উজ্জ্বলের মতো তরুণই আশার আলো হয়ে উঠেন সবার কাছে।
আপনার মতামত লিখুন :