পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’
সেনানিবাসে আশ্রয় থেকে হত্যা মামলার আসামি, পতন হলো শিরীন শারমিনের
বিশ্ববাজারে ১২ শতাংশ তেল উধাও, ব্যারেল প্রতি মূল্য পরিশোধ করতে হচ্ছে ১৫০ ডলার
সাংবাদিকের বিরুদ্ধে এস এ গ্রুপের শতকোটি টাকার মামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ ও মানববন্ধন
মহাকাশে প্রথমবার আইফোন ব্যবহার করছেন নাসার নভোচারীরা
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের দাপট: রাতের আঁধারে বর্জ্য ফেলে কৃষি ও কৃষককে ধ্বংসের পাঁয়তারা

সুস্বাদু ও পুষ্টিকর ফলগুলোর মধ্যে পেঁপে অন্যতম। এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, ফাইবার, কার্বোহাইড্রেট ও অত্যন্ত কম পরিমাণের চর্বিযুক্ত উপাদান। যা আমাদের ওজন কমাতে সাহায্য করে। এ ছাড়া রয়েছে ভিটামিন, মিনারেল ও এনজাইম, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কিন্তু আমরা প্রায়ই শুনে থাকি এবং বিশ্বাসও করে থাকি যে অন্তঃসত্ত্বা নারীদের পেঁপে খাওয়া উচিত নয়। কেউ কেউ বলেন, অন্তঃসত্ত্বাদের কাঁচা ও পাকা উভয় ধরনের পেঁপে খাওয়াই নিষিদ্ধ। কেউ আবার
বলেন, পেঁপে খাওয়া একেবারে নিরাপদ। মূলত, গর্ভপাতের ঝুঁকির কারণেই বয়স্করা প্রায়ই গর্ভাবস্থায় পেঁপে না খাওয়ার জন্য সতর্ক করেন। অবশ্য এর কারণ রয়েছে, আমরা দেখেছি পেঁপের থেকে সাদা দুধের মতো তরল পদার্থ বের হয়। বিশেষজ্ঞদের মতে, গর্ভপাতের কারণের জন্য দায়ী ওই ল্যাটেক্সের মধ্যে থাকা এনজাইমগুলোই। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পেঁপেতে থাকা ল্যাটেক্স জরায়ুতে সংকোচনের ঝুঁকি তৈরি করে। এই কারণে গর্ভপাত বা অকাল প্রসবের ঝুঁকি থাকে। এ ছাড়া পেঁপেতে পেপিনও থাকে, যা প্রোটিনকে ভেঙে দেয়। এই কারণে ভ্রƒণের ক্ষতি হতে পারে। তবে এটিও লক্ষণীয়, যদি পেঁপে পাকতে শুরু করে তবে এতে ল্যাটেক্সের পরিমাণ কমে যায়। এই কারণে সপ্তাহে একবার বা দুইবার সীমিত পরিমাণে পাকা পেঁপে খেলে যে কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা উল্লেখযোগ্যভাবে কমে যায়। তাই কাঁচা পেঁপে খাওয়া এড়িয়ে চলতে হবে। তবে পাকা পেঁপে গর্ভাবস্থায় কিছু পরিমাণে খাওয়া যেতে পারে।
কতটা পেঁপে খাবেন
বিশেষজ্ঞদের মতে, গর্ভাবস্থায় কাঁচা পেঁপে বেশি পরিমাণে খাওয়া উচিত নয়। কিন্তু ২০১৮ সালে প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে, পেঁপে খেলে গর্ভাবস্থার কোনো ক্ষতি হয় না। এ ছাড়া ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশন (এফএও) তথ্যানুসারে, গর্ভাবস্থায় যে ফল খাওয়া উচিত তার মধ্যে পেঁপেও অন্তর্ভুক্ত। তাই বিশেষজ্ঞদের মতে, পেঁপে খাওয়া একেবারে নিরাপদ। তবে এটি সীমিত পরিমাণে খাওয়া উচিত। সপ্তাহে এক বা দুইবার পেঁপে খেতে পারেন। তবে পেঁপে খাওয়ার পর অস্বস্তি বোধ করলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।
আপনার মতামত লিখুন :