পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’
সেনানিবাসে আশ্রয় থেকে হত্যা মামলার আসামি, পতন হলো শিরীন শারমিনের
বিশ্ববাজারে ১২ শতাংশ তেল উধাও, ব্যারেল প্রতি মূল্য পরিশোধ করতে হচ্ছে ১৫০ ডলার
সাংবাদিকের বিরুদ্ধে এস এ গ্রুপের শতকোটি টাকার মামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ ও মানববন্ধন
মহাকাশে প্রথমবার আইফোন ব্যবহার করছেন নাসার নভোচারীরা
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের দাপট: রাতের আঁধারে বর্জ্য ফেলে কৃষি ও কৃষককে ধ্বংসের পাঁয়তারা

কিছু ছোট ছোট ভুলের কারণে ভালোবাসা আর বিশ্বাসে গড়া একটি সুন্দর সম্পর্ক ভেঙে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, নিজস্ব কিছু অভ্যাস, ভাবনা ও তার বহিঃপ্রকাশই সম্পর্কে দূরত্ব তৈরির জন্য যথেষ্ট। কোন কোন কারণে সম্পর্কে দূরত্ব তৈরি হয়, চলুন জেনে নেওয়া যাক।
১। সব মানুষেরই আলাদা দৃষ্টিভঙ্গি, ভাবনা ও জীবনদর্শন রয়েছে। তাই যতই কাছের মানুষ হোক না কেন তাকে নিজের ভাবনা চাপিয়ে দিবেন না। নিজের দৃষ্টিভঙ্গির সঙ্গে তাকে গুলিয়ে ফেলবেন না। সে হতে পারে আপনার পছন্দের মানুষ।
কিন্তু তার নিজস্ব ভাবনা, দৃষ্টিভঙ্গি থাকে। সেগুলোতে শ্রদ্ধাশীল থাকতে হবে।
২। আপনি কর্মজীবী, আপনার সঙ্গীও তাই। সে যদি বাইরে বাইরে কাজ নাও করে ঘরে তো করতে হয়। তাই যদি আপনি তাকে চাপে রাখেন, তার স্বাভাবিক জীবনযাপনে বাধার কারণ হন, তাহলে একটা সময় পর আপনার সহজ বিষয়গুলোকেও আপনার সঙ্গীর কাছে কঠিন ঠেকবে। সে আপনাকে দূরের কেউ ভাবতে শুরু করবে।
৩। বর্তমান সময়ে এটাই সবচেয়ে বড় সমস্যা।
কথোপকথন আর তেমন হয় না। ভার্চুয়াল দুনিয়ায় সবাই এত ব্যস্ত যে, ফুরফুরে প্রেমের কথা বলার সময় নেই। প্রত্যেকেই ব্যস্ত থাকে তাদের ভার্চুয়াল জগৎ নিয়ে। নিজেদের মধ্যে কথা বলা হয়ে উঠে না। ফলে ধীরে ধীরে সম্পর্কে দূরত্ব দেখা দেয়।
৪। সঙ্গী হয়ত মানসিকভাবে আপনার ওপর খুবই নির্ভরশীল। আর সে সুযোগে আপনি তাকে যখন তখন ব্যবহার করছেন। আবার টাকা নিয়েও অনেক সময় প্রিয় মানুষটিই প্রতারণা করে বসে। কোনোভাবেই এ ধরনের প্রতারণা কেউ মেনে নেবে না। ফলাফল সম্পর্কে ইতি টানা।
৫। কারণে অকারণে সঙ্গীকে দোষারোপ করলেও দূরত্ব বাড়ে। আবার কখনো কখনো ছোট ছোট ঘটনাকে যখন বড় করে তার সঙ্গে খারাপ আচরণ করে তখনো সম্পর্কে দূরত্ব তৈরি হয়।
আপনার মতামত লিখুন :