মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন
রাজশাহীতে আলোচিত নারী শিক্ষিকার নিয়োগে জালিয়াতি:২১ লাখ টাকা আত্মসাৎ
ফেসবুক পরিচয় বেড়াতে এসে মুল্যবান জিনিস পত্র চুরি— উল্টো হুমকি; খিলক্ষেত থানায় অভিযোগ
কমিশন নেই, নড়ছে না হাসিনা পরিবারের দুর্নীতির ফাইল
নওগাঁর নিয়ামতপুরে মধ্যরাতে মাদকবিরোধী অভিযান: ৮০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ২
রাজশাহীতে র্যাবের অভিযান: ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্বপ্ন কেড়ে নিল চোর: দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থী তুহিনের স্কুলে যাওয়ার একমাত্র ‘পা’ চুরি
চারঘাটে লিগ্যাল এইড কমিটির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
দাওকান্দি কলেজের সেই নারী ‘শিক্ষিকা’ নন, প্রকৃত পরিচয় প্রকাশ: বরখাস্তের নির্দেশ
কৃষিকে বাণিজ্যিক ও লাভজনক করতে দুর্গাপুরে কৃষি অফিসার সাহানা পারভীনের নেতৃত্বে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত

বাঘা সংবাদদাতা : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেল স্টেশন এলাকায় আতঙ্ক বিরাজ করছিল আশিকসহ তাঁর বাহিনী কর্মকাণ্ডে। মারধর, চাঁদাবাজি, মাদক ব্যবসা সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকায় তাঁদের বিরুদ্ধে লিখিত ও মৌখিক অভিযোগের শেষ নেই বাঘা থানায়। অবশেষে আশিক সহ ৩ জনকে গ্রেফতার করেছে বাঘা থানা পুলিশ।
বুধবার (১৬ ই আগষ্ট) বেলা ১ টায় বাঘা উপজেলার চন্ডিপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, আড়ানী নুরনগর গ্রামের নাসির উদ্দিনের ছেলে আশিক, নাজিম উদ্দীনের ছেলে মানিক ও সাবানির ছেলে জুয়েল।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ই আগষ্ট বাঘা উপজেলার আড়ানী পৌরসভার নুরনগর গ্রামের ওবাইদুল রহমানের ছেলে ডেকোরেটর ব্যবসায়ী নজরুল ইসলাম, মহসিন আলী ভেলুর ছেলে সবজি ব্যবসায়ী শরিফুল ইসলাম, মৃত সামছুলের ছেলে কলা বিক্রেতা জুয়েল সহ তার সাত মাসের গর্ভবতী স্ত্রী মুন্নি, বীর মুক্তিযোদ্ধা মসলেম উদ্দিনের ছেলে মনোয়ার এবং সাহাদৎ আলীর ছেলে আমিরুল কে মারপিট করে গুরুতর ভাবে আহত করে এই বাহিনী। ওই এলাকার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বজলুকে না পেয়ে তাঁর বাড়ির সিসি ক্যামেরা, জানালার প্লাস, বৈদ্যুতিক মিটার সহ বাড়ির বাহিরে থাকা অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে। এছাড়াও আশিক বাহিনীর ভয়ে একজন উচ্চ মাধ্যমিক পরিক্ষার্থী সহ ১০ /১৫ জন নিজ বাড়ি ছেড়ে অন্য জায়গায় পালিয়ে যেতে বাধ্য হয় । এ ঘটনায় ভুক্তভোগীরা বাঘা থানায় মামলা করে বলে জানা জানান।
থানা সূত্রে জানাযায়, ঘটনার পর থেকে আশিক সহ অন্যরা আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ ওসি খায়রুল ইসলামের দিকনির্দেশনায় এসআই আব্দুল মজিদের নেতৃত্বে তাদের অবস্থান নিশ্চিত হয়ে এসআই মেহেদী হাসান , এসআই আজিজুল হক সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তাদের ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। আশিকের বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলাও রয়েছে বলে জানা যায়।
গ্রেফতারের ঘটনায় ভুক্তভোগীরা অফিসার ইনচার্জ ওসি খায়রুল ইসলাম সহ বাঘা থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ খায়রুল ইসলাম বলেন, কয়েকদিন আগে আশিক,জুয়েলসহ মানিকদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার আসামিরা সবাই পলাতক ছিল। গোপন তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত হয়ে এসআই আঃ মজিদ, এসআই মেহেদী, এসআই আঃ আজিজ তাদেরকে গ্রেফতার করে থানাতে নিয়ে আসেন। বৃহস্পতিবার ১৭ই আগষ্ট সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
আপনার মতামত লিখুন :