মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান
গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন
পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’
সেনানিবাসে আশ্রয় থেকে হত্যা মামলার আসামি, পতন হলো শিরীন শারমিনের
বিশ্ববাজারে ১২ শতাংশ তেল উধাও, ব্যারেল প্রতি মূল্য পরিশোধ করতে হচ্ছে ১৫০ ডলার

পবিত্র ঈদুল আজহা আষাঢ় মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এসময় ঝড়-বৃষ্টি বেশি হয় বলে ঈদযাত্রা থেকে শুরু করে নৌপথে পশু নিয়ে আসতে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে নৌ-পুলিশ।
বৃহস্পতিবার (১৫ জুন) গুলশানের পুলিশ প্লাজা কনকর্ডের নৌ-পুলিশ কনফারেন্স রুম আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংশ্লিষ্টদের প্রতি এই অনুরোধ জানান নৌ-পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম। ঈদুল আজহা উপলক্ষ্যে নৌপথের আইনশৃঙ্খলা ও নৌ-ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ঈদযাত্রায় যেন নৌ-দুর্ঘটনা না ঘটে সেই লক্ষ্যে নৌ-পুলিশ কাজ করবে উল্লেখ করে তিনি বলেন, গত বারের ঈদে কোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটেনি। এবারও সমন্বিতভাবে কাজ করব, যাতে কোনো ধরনের নৌ-দুর্ঘটনা না ঘটে। যেহেতু এবারের ঈদ অনুষ্ঠিত হবে আষাঢ় মাসে, সেহেতু ঝড়-বৃষ্টির আশঙ্কা বেশি হয়ে থাকে। তাই অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে।
তিনি বলেন, ‘আবহাওয়া যখন খারাপ থাকবে তখন নৌযান চালানো যাবে না। যাত্রীবাহী হোক কিংবা পশুবাহী হোক আবহাওয়ার অবস্থা জেনেই যেন নৌযান নিয়ে রওনা হই। সারা দেশে আমাদের ১৪২টি ইউনিট আছে। আবহাওয়ার অবস্থা জানা থেকে শুরু করে ঈদযাত্রার নৌযান ও পশুবাহী নৌ-যানকে আমরা সাহায্য করব। এছাড়া জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করেও সাহায্য নেওয়া যাবে।
আপনার মতামত লিখুন :