ফেসবুক পরিচয় বেড়াতে এসে মুল্যবান জিনিস পত্র চুরি— উল্টো হুমকি; খিলক্ষেত থানায় অভিযোগ
কমিশন নেই, নড়ছে না হাসিনা পরিবারের দুর্নীতির ফাইল
নওগাঁর নিয়ামতপুরে মধ্যরাতে মাদকবিরোধী অভিযান: ৮০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ২
রাজশাহীতে র্যাবের অভিযান: ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্বপ্ন কেড়ে নিল চোর: দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থী তুহিনের স্কুলে যাওয়ার একমাত্র ‘পা’ চুরি
চারঘাটে লিগ্যাল এইড কমিটির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
দাওকান্দি কলেজের সেই নারী ‘শিক্ষিকা’ নন, প্রকৃত পরিচয় প্রকাশ: বরখাস্তের নির্দেশ
কৃষিকে বাণিজ্যিক ও লাভজনক করতে দুর্গাপুরে কৃষি অফিসার সাহানা পারভীনের নেতৃত্বে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত
বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত
মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান

মোঃ মানিক হোসেন : রাজশাহীতে কয়েকদিন তাপমাত্রা অধিক হওয়ায় জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছিল। একদিকে বৈদ্যুতিক লোডশেডিং অন্যদিকে দাবদাহ। এসব উপেক্ষা করে অবশেষে স্বস্তির বৃষ্টি হয়েছে। বৃষ্টি অল্প কিছুক্ষণ হলেও স্বস্তি ফিরেছে জনমনে।
শুক্রবার (৯ জুন) পৌনে ২টা থেকে প্রায় ২০ মিনিট ধরে বৃষ্টি হয়। জানা গেছে, রাজশাহী মহানগরীর কোর্ট, লক্ষ্মীপুর, উপশহর, নওদাপাড়া, তালাইমারী, বিনোদপুর এলাকায় বৃষ্টি শুরু হয়। তবে সেই বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি। শুরুর ২০ মিনিটের মধ্যেই বৃষ্টির মাত্রা কমে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষক আবদুস সালাম জানান, রাজশাহীতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কমেছে। এ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়া অফিস এলাকায় বৃষ্টিপাত না হওয়ায় বৃষ্টির খবর বলা যাচ্ছে না।
তিনি আরও জানান, আকাশে মেঘ থাকার কারণে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কমেছে। রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া গতকাল বৃহস্পতিবার রাজশাহীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি। এর আগের দিন বুধবারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আপনার মতামত লিখুন :