মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান
গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন
পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’
সেনানিবাসে আশ্রয় থেকে হত্যা মামলার আসামি, পতন হলো শিরীন শারমিনের
বিশ্ববাজারে ১২ শতাংশ তেল উধাও, ব্যারেল প্রতি মূল্য পরিশোধ করতে হচ্ছে ১৫০ ডলার

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় একটি ঐতিহাসিক পোস্ট অফিসে ভয়াবহ আগুনে ধ্বংস হয়ে যায়। কর্মকর্তারা সোমবার একথা জানান।
ফায়ার প্রোটেকশন ব্যুরো জানায়, রোববার গভীর রাতে আগুন লাগার পর ৮০টিরও বেশি ফায়ার সার্ভিসের গাড়ি কয়েক দশকের পুরনো ঐতিহাসিক পোস্ট অফিসের স্থানে পাঠানো হয়। খবর এএফপি’র ।
নিও-ক্লাসিক্যাল ম্যানিলা সেন্ট্রাল পোস্ট অফিসের আগুনের শিখা ঘন, কালো ধোঁয়া কয়েকশ’ মিটার আকাশে ছড়িয়ে পড়ে।
আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের সাত ঘণ্টার বেশি সময় লাগে। পোস্টমাস্টার জেনারেল লুইস কার্লোস ডিজেডবিবি রেডিওকে বলেন, ‘বেসমেন্ট থেকে পঞ্চম তলা পর্যন্ত পুরো ভবনটি পুড়ে গেছে।
তিনি জানান, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণ আনতে রাজধানী জুড়ে দমকল কর্মীদের মোতায়েন করা হয়। একজন স্বেচ্ছাসেবক দমকলকর্মী সামান্য আহত হয়।
পোস্ট অফিসের ওয়েবসাইটের তথ্য অনুসারে, মূলত ১৯২৬ সালে পোস্ট অফিসটি নির্মিত হয়েছিল। পোস্ট অফিসটিকে এক সময় ম্যানিলার ‘সবচেয়ে বড় ভবন’ হিসেবে বিবেচনা করা হতো।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে এটি ধ্বংস হয়ে যায়। তবে, মার্কিন বাহিনী জাপানি দখলদার বাহিনীর কাছ থেকে রাজধানী পুনরুদ্ধার করার পর ১৯৪৬ সালে এটি পুননির্র্মিত হয়।
ফিলিপাইন জাতীয় যাদুঘর ২০১৮ সালে ভবনটিকে একটি ‘গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সম্পদ’ হিসেবে ঘোষণা করে।
কার্লোস বলেন, চিঠি, পার্সেল এবং ডাক সংস্থার পুরো স্ট্যাম্প ভবনে সংগৃহীত ছিল এবং ধ্বংস হয়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :