মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান
গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন
পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’
সেনানিবাসে আশ্রয় থেকে হত্যা মামলার আসামি, পতন হলো শিরীন শারমিনের
বিশ্ববাজারে ১২ শতাংশ তেল উধাও, ব্যারেল প্রতি মূল্য পরিশোধ করতে হচ্ছে ১৫০ ডলার

রংপুর থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ‘লালমনিরহাট কমিউটার-৩’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় প্রতিবেদন লেখা পর্যন্ত লালমনিরহাট জেলার সাথে অন্যান্য জেলার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। লাইনচ্যুত শেষ বগিটি রেখে যাত্রীদের নিয়ে লালমনিরহাট স্টেশনে নিরাপদে পৌঁছে যায় কমিউটার ট্রেনটি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জানা গেছে,লালমনিরহাটগামী যাত্রীবাহী এ ট্রেনটি রংপুর থেকে সকাল ১১টায় লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। ট্রেনটি মহেন্দ্রনগর স্টেশনের কাছাকাছি পৌঁছলে অতিরিক্ত তাপের কারণে রেল লাইন বেকে গিয়ে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এসময় কোন যাত্রী আহত না হলেও ট্রেনের দরজা ভেঙ্গে যায়। রেল যোগাযোগ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বগিটির উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন।
লালমনিরহাট রেলওয়ের সহকারী পরিবহন অফিসার ফারুকুল ইসলাম বলেন, কমিউটার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। উদ্বারকারী রিলিফ ট্রেন নিয়ে আসা হয়েছে। উদ্ধারকাজ শুরু হয়েছে। খুব দ্রুতই যোগাযোগ স্বাভাবিক করতে চেষ্টা চলছে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :