বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত: লালমনিরহাটের সাথে রেল যোগাযোগ বন্ধ

কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত: লালমনিরহাটের সাথে রেল যোগাযোগ বন্ধ
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

রংপুর থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ‘লালমনিরহাট কমিউটার-৩’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় প্রতিবেদন লেখা পর্যন্ত লালমনিরহাট জেলার সাথে অন্যান্য জেলার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। লাইনচ্যুত শেষ বগিটি রেখে যাত্রীদের নিয়ে লালমনিরহাট স্টেশনে নিরাপদে পৌঁছে যায় কমিউটার ট্রেনটি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জানা গেছে,লালমনিরহাটগামী যাত্রীবাহী এ ট্রেনটি রংপুর থেকে সকাল ১১টায় লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। ট্রেনটি মহেন্দ্রনগর স্টেশনের কাছাকাছি পৌঁছলে  অতিরিক্ত তাপের কারণে রেল লাইন বেকে গিয়ে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এসময় কোন যাত্রী আহত না হলেও  ট্রেনের দরজা ভেঙ্গে যায়। রেল যোগাযোগ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বগিটির উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন।

লালমনিরহাট রেলওয়ের সহকারী পরিবহন অফিসার ফারুকুল ইসলাম বলেন, কমিউটার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। উদ্বারকারী রিলিফ ট্রেন নিয়ে আসা হয়েছে। উদ্ধারকাজ শুরু হয়েছে। খুব দ্রুতই যোগাযোগ স্বাভাবিক করতে চেষ্টা চলছে বলে জানান তিনি।

Copyright © 2022 Star News Agency. All rights reserved.