জমি বিক্রিতে মূল্য গোপন, রাজস্ব ফাঁকি ও মানি লন্ডারিংয়ের অভিযোগ
বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত
মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান
গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন
পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়, আপোষহীন দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। তাঁর এই শোকাবহ মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন *অগ্রগামী প্রতিবন্ধী উন্নয়ন সংস্হার* প্রতিষ্ঠাতা ও পরিচালক *মোঃ রবিউল ইসলাম*।
এক শোকবার্তায় রবিউল ইসলাম বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশি রাজনীতির এক দুর্জয় কণ্ঠস্বর। তিনি শুধু একজন নেতা নন, ছিলেন মানুষের অধিকার আদায়ের প্রতীক। আপসহীনতা, আত্মত্যাগ ও দূরদর্শিতার যে ইতিহাস তিনি রেখে গেছেন, তা যুগের পর যুগ রাজনৈতিক নেতৃত্বের অনুপ্রেরণা হিসেবে থাকবে।”
তিনি আরও বলেন, “একজন নারী হয়ে যেভাবে তিনি লড়াই করে পুরুষশাসিত রাজনীতিতে নেতৃত্ব প্রতিষ্ঠা করেছেন, তা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। তাঁর মৃত্যুতে জাতি এক বিশাল অভিভাবককে হারাল।”
রবিউল ইসলাম বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বলেন, আমি আল্লাহর দরবারে দোয়া করি, মহান রাব্বুল আলামিন যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাঁর শুভাকাঙ্ক্ষীদের ধৈর্য ধারণের তৌফিক দান করেন।
বেগম জিয়া দেশের জন্য যে অবদান রেখে গেছেন, তা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :