মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন
রাজশাহীতে আলোচিত নারী শিক্ষিকার নিয়োগে জালিয়াতি:২১ লাখ টাকা আত্মসাৎ
ফেসবুক পরিচয় বেড়াতে এসে মুল্যবান জিনিস পত্র চুরি— উল্টো হুমকি; খিলক্ষেত থানায় অভিযোগ
কমিশন নেই, নড়ছে না হাসিনা পরিবারের দুর্নীতির ফাইল
নওগাঁর নিয়ামতপুরে মধ্যরাতে মাদকবিরোধী অভিযান: ৮০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ২
রাজশাহীতে র্যাবের অভিযান: ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্বপ্ন কেড়ে নিল চোর: দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থী তুহিনের স্কুলে যাওয়ার একমাত্র ‘পা’ চুরি
চারঘাটে লিগ্যাল এইড কমিটির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
দাওকান্দি কলেজের সেই নারী ‘শিক্ষিকা’ নন, প্রকৃত পরিচয় প্রকাশ: বরখাস্তের নির্দেশ
কৃষিকে বাণিজ্যিক ও লাভজনক করতে দুর্গাপুরে কৃষি অফিসার সাহানা পারভীনের নেতৃত্বে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত

মানিক হোসেন, রাজশাহী(বিভাগীয়)প্রতিনিধি :
১৯৯৯ সালের ২ জানুয়ারি রাজশাহীর গোদাগাড়ীতে খোরশেদা খাতুন নামের এক নারীকে গলা কেটে হত্যার ঘটনা ঘটে। এই অপরাধে জড়িত আসামী রকিবর রহমান ওরফে ওকিবর নামের এক আসামীর মৃত্যু বুধবার (৩০ নভেম্বর) দিবাগত রাত ১০টা ১ মিনিটে কার্যকর করা হয়েছে বলে রাজশাহী কারাগার সূত্রে জানা গেছে।
ওই আসামী গোদাগাড়ী উপজেলার নিমতলা গ্রামের খলিলুর রহমানের ছেলে।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানান, ১৯৯৯ সালের ২ জানুয়ারি রাজশাহীর গোদাগাড়ীতে খোরশেদা খাতুন নামের এক নারীকে গলা কেটে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় খোরশেদার বাবা আব্দুল জব্বার সাত জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন গোদাগাড়ী থানায়। এ মামলায় শুনানি শেষে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল আদালত ২০০৪ সালের ৮ আগস্ট চার আসামীর মৃত্যুদণ্ড প্রদান করেন। তারা হলো, হেলাল উদ্দিন, রকিবর রহমান, লাল মোহাম্মদ ও বাছির উদ্দিন।
এই অপরাধে জড়িত আসামী রকিবর রহমান ওরফে ওকিবরের ফাঁসি কার্যকর করার নির্দেশ আসে। এরপর তার প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতি কর্তৃক নাকচ হলে বুধবার দিবাগত রাতে ফাঁসি কার্যকর করা হয়।
ফাঁসি কার্যকরের পর লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :