মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন
রাজশাহীতে আলোচিত নারী শিক্ষিকার নিয়োগে জালিয়াতি:২১ লাখ টাকা আত্মসাৎ
ফেসবুক পরিচয় বেড়াতে এসে মুল্যবান জিনিস পত্র চুরি— উল্টো হুমকি; খিলক্ষেত থানায় অভিযোগ
কমিশন নেই, নড়ছে না হাসিনা পরিবারের দুর্নীতির ফাইল
নওগাঁর নিয়ামতপুরে মধ্যরাতে মাদকবিরোধী অভিযান: ৮০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ২
রাজশাহীতে র্যাবের অভিযান: ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্বপ্ন কেড়ে নিল চোর: দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থী তুহিনের স্কুলে যাওয়ার একমাত্র ‘পা’ চুরি
চারঘাটে লিগ্যাল এইড কমিটির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
দাওকান্দি কলেজের সেই নারী ‘শিক্ষিকা’ নন, প্রকৃত পরিচয় প্রকাশ: বরখাস্তের নির্দেশ
কৃষিকে বাণিজ্যিক ও লাভজনক করতে দুর্গাপুরে কৃষি অফিসার সাহানা পারভীনের নেতৃত্বে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত

মানিক হোসেন, (রাজশাহী প্রতিনিধি) :
রাজশাহীতে তরুন-উদীয়মান সাংবাদিকদের একতা ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ‘রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম’ নামের একটি সংগঠনের আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে আত্মপ্রকাশ করেছে। সংগঠনটির অর্ধশতাধিক সদস্যদের মধ্য থেকে প্রাথমিক পর্যায়ে আলোচনা সাপেক্ষে ১১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
‘রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের’ ১১ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন বরেন্দ্র টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক তোফায়েল হোসেন, সদস্য সচিব মনোনীত হিসেবে মনোনীত হয়ে দায়িত্বপালন করবেন বাংলার জনপদ অনলাইন নিউজ পোর্টালের সিনিয়র রির্পোটার জাহিদ হাসান সাব্বির।
যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বপালন করবেন পদ্মাটাইমস টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক মিনার আলম আকাশ, যুগ্ম আহ্বায়ক রেডিও পদ্মার প্রতিবেদক আনিকা তামান্না, যুগ্ম সদস্য সচিব সারাবেলার খবরের প্রতিবেদক অারিফ খান হ্যাপি, যুগ্ম সদস্য সচিব বরেন্দ্র টেলিভিশনের ক্যামেরাপারসন ইমরান আলী আদর, সদস্য গ্রামীণ নিউজ ২৪ টিভি ডটকমের জেলা প্রতিনিধি মানিক হোসেন, বারনই নিউজের বার্তা-সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, দৈনিক রাজশাহী পত্রিকার প্রতিবেদক সৌমেন মন্ডল, দৈনিক উপচার পত্রিকার প্রতিবেদক সোনিয়া খাতুন, মাই টিভির ক্যামেরাপারসন শফিকুল ইসলাম সুজন।
উক্ত কমিটি আগামী ৯০ কার্যদিবসের মধ্যে রাজশাহীতে কর্মরত সকল তরুণ ও উদীয়মান সাংবাদিকদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি করার লক্ষ্যে সংগঠনের গঠনতন্ত্র প্রস্তুত এবং নতুন সদস্যদের তথ্য হালনাগাদ সহ রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম পরিচালনার দায়িত্ব পালন করবে।
আপনার মতামত লিখুন :