জুলাই যোদ্ধা ও শহীদদের স্মরণে বাগমারায় শোভাযাত্রা ও আলোচনা সভা


স্টার নিউজ এজেন্সি প্রকাশের সময় : অগাস্ট ৬, ২০২৬, ৮:৪৪ অপরাহ্ন /
জুলাই যোদ্ধা ও শহীদদের স্মরণে বাগমারায় শোভাযাত্রা ও আলোচনা সভা

সমিত রায়,বাগমারা,রাজশাহীঃ রাজশাহীর বাগমারায় আওয়ামী ফ্যাসিবাদের পতন এবং ছাত্র-জনতার বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৫টায় উপজেলা সদর প্রদক্ষিণ শেষে বাগমারা শিল্পকলা একাডেমি চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগমারা উপজেলা বিএনপি, ভবানীগঞ্জ পৌর বিএনপি ও তাহেরপুর পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া।
সভায় আরও বক্তব্য রাখেন তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আ. ন. ম. সামসুর রহমান মিন্টু, উপজেলা মহিলা দলের সভাপতি নিহার বানু, গণিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা বকুল, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন রশীদ মামুন মহুরি, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু সামা মিষ্টার, মাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসলাম হোসাইন, হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল শাহ, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাম পারভেজ, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকরাম হোসেন, আউচপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান সাফিকুল ইসলাম সাফি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহিনুল ইসলাম শাহিন, মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল ইসলাম, জুলাই যোদ্ধা মুনসুর রহমান, সজল ও সুমন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজ্জোহা সরকার বাদশা, প্রধান শিক্ষক জাকির হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভার আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও দুই পৌরসভার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন। সভা থেকে শহীদ ও জুলাই যোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা তাঁতীদলের আহ্বায়ক মামুনুর রশিদ মামুন।