
বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৫ আগস্ট) দুপুর ১টায় বাঘা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য জনাব মো. আবু সাইদ চাঁদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস।
অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে বাঘা উপজেলার চারজন জুলাই যোদ্ধাকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। তারা হলেন- মোছাঃ রোখেয়া খাতুন, মোঃ বাদশা আলী, মোঃ মাইনুল ইসলাম ও মোঃ রনি আহমেদ। এ সময় জুলাই যোদ্ধারা ২০২৬ সালের জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন স্মৃতি ও সেই সময়কার সংগ্রাম, ত্যাগ এবং অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আবু সাইদ চাঁদ বলেন, “জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। জুলাইয়ের চেতনার বিপক্ষে আমাদের সরকার নয়। জননেতা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে সরকার কাজ করবে। বিগত সরকারের স্বৈরাচারী শাসনের কথা দেশের মানুষ এখনো ভুলে যায়নি।” তিনি অতীতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান নিয়েছিলেন এবং সে কারণে নানা ধরনের হুমকি ও মামলার মুখোমুখি হন। তিনি বলেন, শেখ হাসিনা বিদেশে অবস্থান করে বক্তব্য না দিয়ে দেশে ফিরে রাজনৈতিকভাবে পরিস্থিতির মোকাবিলা করুন। দেশে এলে জনগণই তার জবাব দেবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক, প্রতিবন্ধী অফিসার মুনসুর রহমান, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু,সাবেক উপজেলা বিএনপি সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন,পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, আড়ানি পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক, সাবেক বাঘা পৌর বিএনপি সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি,বাউসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফিরোজ আহমেদ রঞ্জু, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন রিয়েল, সাধারণ সম্পাদক মুকুল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম, উপজেলা মহিলা দলের নেত্রী সেলিনা আক্তার শাপলাসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জুলাই শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সকলের প্রতি আহ্বান জানানো হয়। এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের প্রতি দোয়া অনুষ্ঠিত হয়
আপনার মতামত লিখুন :