মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন
রাজশাহীতে আলোচিত নারী শিক্ষিকার নিয়োগে জালিয়াতি:২১ লাখ টাকা আত্মসাৎ
ফেসবুক পরিচয় বেড়াতে এসে মুল্যবান জিনিস পত্র চুরি— উল্টো হুমকি; খিলক্ষেত থানায় অভিযোগ
কমিশন নেই, নড়ছে না হাসিনা পরিবারের দুর্নীতির ফাইল
নওগাঁর নিয়ামতপুরে মধ্যরাতে মাদকবিরোধী অভিযান: ৮০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ২
রাজশাহীতে র্যাবের অভিযান: ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্বপ্ন কেড়ে নিল চোর: দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থী তুহিনের স্কুলে যাওয়ার একমাত্র ‘পা’ চুরি
চারঘাটে লিগ্যাল এইড কমিটির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
দাওকান্দি কলেজের সেই নারী ‘শিক্ষিকা’ নন, প্রকৃত পরিচয় প্রকাশ: বরখাস্তের নির্দেশ
কৃষিকে বাণিজ্যিক ও লাভজনক করতে দুর্গাপুরে কৃষি অফিসার সাহানা পারভীনের নেতৃত্বে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
গাজীপুরের বাসন থানা এলাকার নাওজোর ১৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত ড্রেস ইন স্টাইল লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ১৮ মার্চ ২০২৬, রাত আনুমানিক ৮টার দিকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পুরো কারখানাজুড়ে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়। খবর পেয়ে বাসন থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে টানা প্রায় ৯ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানা কর্তৃপক্ষের প্রাথমিক হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে ১৩০টি সুইচিং মেশিন (আনুমানিক ১ কোটি ২০ লাখ টাকা), ১৪টি নিটিং মেশিন (আনুমানিক ১ কোটি ২০ লাখ টাকা), শিপমেন্টের জন্য প্রস্তুত পোশাক (প্রায় ৫০ লাখ টাকা), উৎপাদনে ব্যবহৃত সুতা (প্রায় ৩০ লাখ টাকা), ফেব্রিক্স (প্রায় ৫০ লাখ টাকা), একসেসোরিজ (প্রায় ১০ লাখ টাকা) এবং চারতলা ভবনের আংশিক ক্ষতি (প্রায় ২০ লাখ টাকা) সহ মোট কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
এ ঘটনায় বাসন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যার নম্বর ৯৯৫ এবং তারিখ ১৯ মার্চ ২০২৬।আগুনের সূত্রপাতের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখছে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :