মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন
রাজশাহীতে আলোচিত নারী শিক্ষিকার নিয়োগে জালিয়াতি:২১ লাখ টাকা আত্মসাৎ
ফেসবুক পরিচয় বেড়াতে এসে মুল্যবান জিনিস পত্র চুরি— উল্টো হুমকি; খিলক্ষেত থানায় অভিযোগ
কমিশন নেই, নড়ছে না হাসিনা পরিবারের দুর্নীতির ফাইল
নওগাঁর নিয়ামতপুরে মধ্যরাতে মাদকবিরোধী অভিযান: ৮০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ২
রাজশাহীতে র্যাবের অভিযান: ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্বপ্ন কেড়ে নিল চোর: দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থী তুহিনের স্কুলে যাওয়ার একমাত্র ‘পা’ চুরি
চারঘাটে লিগ্যাল এইড কমিটির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
দাওকান্দি কলেজের সেই নারী ‘শিক্ষিকা’ নন, প্রকৃত পরিচয় প্রকাশ: বরখাস্তের নির্দেশ
কৃষিকে বাণিজ্যিক ও লাভজনক করতে দুর্গাপুরে কৃষি অফিসার সাহানা পারভীনের নেতৃত্বে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় বসত ভিটার মালিকানা নিয়ে বিরোধের জেরে আবারো রক্তে রঞ্জিত হয়েছে রণক্ষেত্র। অভিযোগ উঠেছে, আদালতে চলমান মামলার শুনানি ঠেকাতে এবং প্রতিপক্ষকে এলাকাছাড়া করতে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। গত ১১ মার্চ দুপুরে উপজেলার ধোপাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী আব্দুস সালাম (৫০) জানান, প্রতিবেশী আফসার আলীর সাথে তাদের দীর্ঘদিন ধরে বসত ভিটা নিয়ে মামলা চলছে। নিম্ন আদালত ও আপিলে আব্দুস সালামের পরিবার ডিগ্রি (মালিকানা) পেলেও প্রতিপক্ষ পুনরায় আপিল করে। যার পরবর্তী শুনানির তারিখ ধার্য ছিল ১২ মার্চ ২০২৬। কিন্তু শুনানির ঠিক আগের দিন ১১ মার্চ দুপুরে, বাড়িতে পুরুষদের অনুপস্থিতির সুযোগ নিয়ে প্রতিপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়।
অভিযোগ অনুযায়ী, আফসার আলী (৬০) ও তার দুই ছেলে মুন্না ও শান্তসহ প্রায় ১০-১২ জন সশস্ত্র অবস্থায় বাড়িতে ঢুকে ভাঙচুর ও লুটপাট শুরু করে। এসময় বাড়ির মহিলারা বাধা দিলে তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে চড়াও হয় হামলাকারীরা।
হামলায় আব্দুস সালামের স্ত্রী সাজেদা, দুই পুত্রবধূ তানিয়া ও লিনআরাসহ পরিবারের অন্তত ৭ জন গুরুতর আহত হন।
আহতদের চিৎকার শুনে স্বজনরা এগিয়ে এলে তাদেরও কুপিয়ে জখম করা হয়। বর্তমানে আব্দুস সালামের বড় ভাই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে (ICU) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
ভুক্তভোগীদের দাবি, পরিবারটি যখন হাসপাতালে চিকিৎসাধীন, সেই সুযোগে প্রতিপক্ষ ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট এবং বাগানের প্রায় ৪০টি কলার গাছ কেটে সাবাড় করে দিয়েছে।
ভুক্তভোগী সালাম বলেন, আমরা আইনকে সম্মান করি। আদালত যদি তাদের পক্ষে রায় দেয়, আমরা জমি ছেড়ে দেব। কিন্তু শুনানির আগেই কেন এমন রক্তক্ষয়ী হামলা? আমরা এখন জমি নয়, জীবন নিয়ে শঙ্কায় আছি।
ঘটনার পর থেকে অভিযুক্ত আফসার আলীর সাথে যোগাযোগ ও মোবাইল ফোনেও পাওয়া যায়নাই। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
আপনার মতামত লিখুন :