গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন
পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’
সেনানিবাসে আশ্রয় থেকে হত্যা মামলার আসামি, পতন হলো শিরীন শারমিনের
বিশ্ববাজারে ১২ শতাংশ তেল উধাও, ব্যারেল প্রতি মূল্য পরিশোধ করতে হচ্ছে ১৫০ ডলার
সাংবাদিকের বিরুদ্ধে এস এ গ্রুপের শতকোটি টাকার মামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ ও মানববন্ধন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ‘আপত্তিকর’ মন্তব্যের প্রেক্ষিতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন জাতীয় নাগরিক কমিটির নেতা হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ৯টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই দুঃখপ্রকাশ করেন।
সম্প্রতি হাসনাত আবদুল্লাহর একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে তাকে মির্জা আব্বাস সম্পর্কে বিরূপ মন্তব্য করতে দেখা যায়। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। তবে হাসনাত আবদুল্লাহ দাবি করেছেন, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। এটি সংসদ নির্বাচনের সময়কার এবং একটি ‘ক্লোজড গ্রুপে’ সীমাবদ্ধ থাকার কথা ছিল। কোনোভাবে এটি প্রকাশ্যে এসে ছড়িয়ে পড়েছে।
ভিডিওটির জন্য আন্তরিক দুঃখপ্রকাশ করে হাসনাত আবদুল্লাহ তার পোস্টে বলেন, “ভিডিওটির জন্য আমি নিঃশর্ত ও আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। এই কাজটি করা কোনোভাবেই উচিত হয়নি।”
ফ্যাসিবাদ-পরবর্তী সময়ে সুস্থ ধারার রাজনীতির ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, রাজনৈতিক পরিমণ্ডলে পারস্পরিক শালীনতা ও সৌহার্দ্য বজায় রাখা অত্যন্ত জরুরি। ব্যক্তিগত আক্রমণ বা ঘৃণা ছড়িয়ে রাজনৈতিক পরিবেশ নষ্ট করার সংস্কৃতিকে তারা কোনোভাবেই সমর্থন করেন না।
পরিশেষে, মতপার্থক্য থাকলেও রাজনৈতিক অঙ্গনে সুস্থ, সহনশীল ও দায়িত্বশীল চর্চার পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানান এই নেতা।
আপনার মতামত লিখুন :