বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত
মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান
গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন
পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’
সেনানিবাসে আশ্রয় থেকে হত্যা মামলার আসামি, পতন হলো শিরীন শারমিনের

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে বিরল শারীরিক গঠনের এক কন্যাশিশুর জন্ম হয়েছে। শনিবার (২ আগস্ট) রাত ৮টার দিকে এই শিশু জন্ম নেয়। নবজাতকটির রয়েছে দুটি মাথা, তবে শরীর একটি।
শিশুটির মায়ের নাম সুমাইয়া। তিনি রাজশাহীর তানোর উপজেলার বিল্লি বাজার এলাকার বাসিন্দা। হাসপাতাল সূত্রে জানা গেছে, সুমাইয়া গর্ভকালীন সময়ে নিয়মিত চিকিৎসা নেননি এবং কোনো আধুনিক আল্ট্রাসোনোগ্রাফিও করা হয়নি। ফলে শিশুটি এমন অস্বাভাবিক শারীরিক গঠনে জন্মাবে, সে বিষয়ে কেউ পূর্বাভাস পায়নি।
নবজাতকটির জন্মের পরপরই হাসপাতালের চিকিৎসক দল তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখে। শিশু সার্জারি বিভাগের এক চিকিৎসক জানান, এই ধরনের শিশুকে “ডাইসেফালিক প্যারাপাগাস” বলা হয়, যা অত্যন্ত বিরল একটি অবস্থা। সাধারণত এ ধরনের শিশুদের দুটি মস্তিষ্ক থাকলেও একটি হৃদপিণ্ড ও অন্যান্য অঙ্গ একত্রিত থাকে।
শিশুটিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (NICU) রাখা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
সন্তান প্রসবের পর মায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। পরিবারটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শিশুটির সুস্থতা ও চিকিৎসার বিষয়ে চিন্তিত এবং সবার দোয়া কামনা করেছেন।
এ ঘটনা হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং নবজাতককে এক নজর দেখতে ভিড় করছেন অনেকে।
আপনার মতামত লিখুন :