বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত
মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান
গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন
পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’
সেনানিবাসে আশ্রয় থেকে হত্যা মামলার আসামি, পতন হলো শিরীন শারমিনের

মো. মানিক হোসেন : রাজশাহীতে দিনব্যাপী সুজুকি রাইডার্স ডে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) সকাল ১১টা থেকে নগরীর পদ্মার তীরে এক অভিজাত রেস্তোরাঁয় এ আয়োজন করে র্যানকন মটরস ও সুজুকির অথোরাইজড ডিলার আব্দুল্লাহ মটরস।
প্রায় ৩৫০ জন সুজুকি মোটরসাইকেল মালিক ও রাইডার এই আয়োজনে অংশগ্রহণ করেন। রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং অতিথিদের স্বাগত জানান র্যানকন মটরসের উচ্চপদস্থ কর্মকর্তারা।
আলোচনা পর্বে বক্তব্য রাখেন আব্দুল্লাহ মটরসের স্বত্ত্বাধিকারী মাহমুদুল হাসান সেতু। এছাড়া র্যানকনের রিজিওনাল সেলস ম্যানেজার রাশেদুল হাসান, সার্ভিস ম্যানেজার ওয়ালিউর রহমান, এরিয়া সেলস ম্যানেজার মাসুদ রানা, ডিলার ডেভেলপমেন্ট হেড মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, “সুজুকিই বাংলাদেশের নাম্বার ওয়ান বাইক ব্র্যান্ড। গ্রাহকদের ভালোবাসা ও আস্থাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”
দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল মোট ৮টি আকর্ষণীয় ইভেন্ট ও র্যাফেল ড্র। এতে অংশগ্রহণকারীদের জন্য ৮০টি পুরস্কার প্রদান করা হয়। প্রাণবন্ত এই অনুষ্ঠানে বাইকারদের মিলনমেলা পরিণত হয় এক আনন্দঘন উৎসবে।
এই আয়োজন রাজশাহীতে সুজুকি গ্রাহকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
আপনার মতামত লিখুন :