গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন
পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’
সেনানিবাসে আশ্রয় থেকে হত্যা মামলার আসামি, পতন হলো শিরীন শারমিনের
বিশ্ববাজারে ১২ শতাংশ তেল উধাও, ব্যারেল প্রতি মূল্য পরিশোধ করতে হচ্ছে ১৫০ ডলার
সাংবাদিকের বিরুদ্ধে এস এ গ্রুপের শতকোটি টাকার মামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ ও মানববন্ধন

মো. মানিক হোসেন : রাজশাহীর ঐতিহ্যবাহী কাজিহাটা ভাই ব্রাদার্সের ঈদ পুনর্মিলনী ২০২৫ উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ভোর ৬টায় নগরীর কালেক্টর মাঠে অনুষ্ঠিত এই খেলায় অবিবাহিত দল ৩-০ গোলে বিবাহিত দলকে পরাজিত করে।
বিজয়ী দলের অধিনায়ক মমিনুল ইসলাম বজলু অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে দুটি গোল করে শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন। বাকি একটি গোল করেন দলটির তরুণ খেলোয়াড় রাসেল হোসেন। পুরো ম্যাচজুড়ে ছিল উপভোগ্য উত্তেজনা ও প্রতিযোগিতার আবহ।
খেলা শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় আয়োজকরা জানান, “ঈদে সবাই একসাথে মিলিত হয়ে আনন্দ ভাগাভাগি করাই আমাদের মূল উদ্দেশ্য। প্রতিবছর ঈদের পরে আমরা এমন একটি প্রীতি ম্যাচের আয়োজন করি, যা আমাদের পারস্পরিক বন্ধন ও আন্তরিকতা বৃদ্ধিতে ভূমিকা রাখে।”
প্রীতি ম্যাচ উপলক্ষে মাঠে উপস্থিত ছিলেন বিশিষ্ট ফটো সাংবাদিক ও দৈনিক সোনার দেশের প্রতিনিধি শরীফুল ইসলাম তোতা, কবি ও নাট্যশিল্পী হৃদয় রনি, চিকিৎসক ডা. দেলোয়ার হোসেন, সমাজসেবক মো. নুরুল ইসলাম ডাবলু এবং আল হিকমাহ মুসলিম একাডেমির শিক্ষক মো. শাহাদাত হোসেন বিপ্লব।
প্রীতি ম্যাচটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মো. নাজমুল ইসলাম টিপু, মো. আমিনুল ইসলাম পোপলু এবং মো. শাহাদাত হোসেন বিপ্লব। খেলার রেফারির দায়িত্ব পালন করেন আলভী।
খেলা শেষে অতিথি ও খেলোয়াড়দের জন্য সকালের নাস্তার আয়োজন করা হয়। এ আয়োজন এবং অংশগ্রহণকারী খেলোয়াড়দের জার্সি স্পন্সর করেন মো. নাজমুল ইসলাম টিপু এবং মো. শাহাদাত হোসেন বিপ্লব।
এই ব্যতিক্রমধর্মী ঈদ পুনর্মিলনী আয়োজন কাজিহাটার সামাজিক ও সাংস্কৃতিক জীবনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, যা ভবিষ্যতেও ধারাবাহিকভাবে আয়োজন করার প্রত্যাশা সকলের।
আপনার মতামত লিখুন :