পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’
সেনানিবাসে আশ্রয় থেকে হত্যা মামলার আসামি, পতন হলো শিরীন শারমিনের
বিশ্ববাজারে ১২ শতাংশ তেল উধাও, ব্যারেল প্রতি মূল্য পরিশোধ করতে হচ্ছে ১৫০ ডলার
সাংবাদিকের বিরুদ্ধে এস এ গ্রুপের শতকোটি টাকার মামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ ও মানববন্ধন
মহাকাশে প্রথমবার আইফোন ব্যবহার করছেন নাসার নভোচারীরা
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের দাপট: রাতের আঁধারে বর্জ্য ফেলে কৃষি ও কৃষককে ধ্বংসের পাঁয়তারা

দিপাবলি উপলক্ষে একসঙ্গে মুক্তি পেয়েছে বলিউডে নতুন দুই ছবি ‘ভুল ভুলাইয়া ৩’ এবং ‘সিংহাম এগেন’। বক্স অফিসে জমে উঠেছে সমানে-সমান টক্কর। প্রথম তিনদিনের লড়াইয়ে বিশ্বব্যাপী আয়ে এগিয়ে রইল অজয় দেবগন নাকি কার্তিক আরিয়ানের ছবি? চলুন জেনে নেওয়া যাক-
মাত্র দুই দিনেই বিশ্বজুড়ে আনিস বাজমির ‘ভুল ভুলাইয়া ৩’ ১০০ কোটির গণ্ডি টপকে গিয়েছিল। রোববার রাতে সেখানে আরও প্রায় ৫০ কোটি যোগ হলো। সবমিলিয়ে ৩ দিনেই বিশ্বজুড়ে বক্স অফিসে কার্তিক আরিয়ানের ছবি ১৫৭ কোটি টাকা আয় করেছে।
বক্স অফিসের রিপোর্ট অনুসারে, এই সিনেমা ১২৭ কোটি টাকা আয় করেছে ভারতে। আর ভারতের বাইরে আরও ৩.৬ মিলিয়ন অর্থাৎ ৩০ কোটি টাকা আয় করেছে। ফলে প্রথম উইকেন্ডের শেষে এই ছবিটির আয় গিয়ে দাঁড়িয়েছে ১৫৭ কোটি টাকায়।
অন্যদিকে ২০১১ সালে হিট দিয়েই শুরু হয়েছিল সিংহাম ফ্র্যাঞ্চাইজির পথচলা। এই ছবির তৃতীয় কিস্তি প্রথম তিনদিনের আয়ে ভুল ভুলাইয়াকে ছাড়িয়ে গেছে। এমনকি প্রথম ৩ দিনের বক্স অফিস কালেকশন সিংহাম সিনেমার প্রথম কিস্তির মোট আয়কে পেছনে ফেলেছে।
২০১১ সালে সিংহাম ১৫৭ টাকা আয় করেছিল। আর রোহিত শেট্টির নতুন কপ ইউনিভার্স মাত্র ৩ দিনেই ১৭৬ কোটির গণ্ডি টপকে গেল বিশ্বজুড়ে।
ভারতে এই ছবিটি ১৪৬ কোটি টাকা আয় করেছে রোববার পর্যন্ত। আর ভারতের বাইরে আরও ৩.৬ মিলিয়ন বা ৩০ কোটি। ঠিক ভুল ভুলাইয়া ৩ এর মতোই। ফলে এই ছবির মোট বক্স অফিস আয় গিয়ে দাঁড়িয়েছে ১৭৬ কোটি টাকায়।
ভুল ভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি এটি। আগের দুটো ছবিই বক্স অফিসে দারুণভাবে সফল হয়েছিল। এবার পালা তৃতীয় ছবিটির। আনিস বাজমি পরিচালনায় মুখ্য ভূমিকায় আছেন বিদ্যা বালান, কার্তিক আরিয়ান, মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরি প্রমুখ।
অন্যদিকে সিংহাম এগেন ছবিটির পরিচালনা করছেন রোহিত শেট্টি। তার কপ ইউনিভার্সে রয়েছে একাধিক বলিউড স্টার। অজয় দেবগন থেকে শুরু করে কারিনা কাপুর, অক্ষয় কুমার, টাইগার শ্রফ, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, অর্জুন কাপুর প্রমুখ।
আপনার মতামত লিখুন :